1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নায়িকা কঙ্গনার বিরুদ্ধে এফআইআর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ ৯:১৫ pm

কৃষক আন্দোলনকে খালিস্তানি বিক্ষোভের সঙ্গে তুলনা করায় মুম্বাইয়ে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে একেবারেই মানতে পারেননি কঙ্গনা।

কঙ্গনা ইনস্টাগ্রামে লিখেছেন— ‘তবে কী এবার রাস্তায় নামা মানুষই দেশের আইন ঠিক করবে। নির্বাচিত সরকার নয়? যদি তা-ই হয় তবে এই দেশটাও তো জিহাদি দেশ হয়ে গেল।’ এরপরই কটাক্ষ করে তিনি লেখেন— ‘তাদের সকলকে অভিনন্দন যারা এটা চেয়েছিলেন।’

সম্প্রতি ইনস্টাগ্রামে কঙ্গনা লেখেন— খালিস্তানি জঙ্গিরা আজ ফের মাথা তুলতে শুরু করেছে।
মুম্বাইয়ে শিখ সম্প্রদায়ের অমরজিৎ সান্ধু নামের এক ব্যক্তি কঙ্গনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন কঙ্গনা।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ