
রাজধানীর গুলিস্তানে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার বেলা পৌনে ১২ টার দিকে গুলিস্তান মোড় হল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম নাইম হাসান। সে নটরডেম কলেজে পড়ত। তার বয়স ১৭ বছর।
বেলা ১২ টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভিন্নবার্তা ডটকম/এন