1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হাফ ভাড়া দাবি আদায়ে মাঠে থাকবে ছাত্রলীগও

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ ১০:০২ pm

গণপরিবহনে ‘হাফ ভাড়া’ চেয়ে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, তা যুক্তিসংগত ও বাস্তবিক বলছে বাংলাদেশ ছাত্রলীগ। শিক্ষার্থীদের দাবির প্রতি ছাত্রলীগের সংহতি ও সমর্থন আছে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

‘যৌক্তিক’ এ দাবি আদায়ে ছাত্রলীগ মাঠে থেকে কাজ করবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বারকলিপি দেবে বলেও জানান সংগঠনের শীর্ষ এ নেতা।

একই সঙ্গে মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর সায়েন্সল্যাবে এক শিক্ষার্থীকে মারধর ও আন্দোলনকারীদের হামলার ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন লেখক ভট্টাচার্য।

তিনি বলেন, ‘আজ সায়েন্সল্যাবে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যমে ছাত্রলীগকে জড়িয়ে যেসব সংবাদ প্রকাশ করেছে, তা মিথ্যা ও বানোয়াট। ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের একটি ঘটনাকে ছাত্রলীগের হামলা বলে চালিয়ে দেওয়া হয়েছে। আমরা এ ঘটনায় সংবাদপত্র অফিসে ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিবাদলিপি পাঠাবো।’

ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শিক্ষার্থীরা যে দাবি নিয়ে আন্দোলন করেছেন, তা সফল করার জন্য মাঠে থেকে চেষ্টা চালাবে ছাত্রলীগ। এ দাবি বাস্তবায়নের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে ছাত্রলীগের নেতারা।’

লেখক ভট্টাচার্য বলেন, ‘শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছে, তা যৌক্তিক। আমরা তাদের দাবি প্রতি সমর্থন দিচ্ছি। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি দেবো। শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে আমরাও মাঠে থেকে কাজ করবো।’

তবে শিক্ষার্থীদের এই আন্দোলনের নামে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে, তাদেরকে জবাব দেওয়ার কথাও জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এদিকে, একই মত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক এ জি এস সাদ্দাম হোসেন।

সাদ্দাম বলেন, ‘আমরা প্রত্যাশা করি, শিক্ষার্থীদের হাফ ভাড়ার যে বিষয়টি, তা দ্রুত বাস মালিক সমিতি ও প্রশাসনের নির্ধারণ করে দেওয়া উচিত। শিক্ষার্থীরা যে দাবি জানাচ্ছে, সেটি যৌক্তিক দাবি। আমরা তাদের দাবির প্রতি সংহতি ও একাত্মতা পোষণ করি।’

তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে আইডি কার্ড দেখিয়ে নির্দিষ্ট বয়সসীমায় শিক্ষার্থীরা কোথাও হাফ ভাড়া, কোথাও বিনা ভাড়ার সুবিধা পেয়ে থাকেন। আমরা মনে করি, বাংলাদেশের সব শিক্ষার্থীদের জন্য এটি প্রযোজ্য হওয়া উচিত।’

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ