1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এবার তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপির সাবেক এমপি বিশ্বকাপজয়ী ক্রিকেটার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ ১১:৫৭ am

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল রাজ্যের বাইরে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার প্রচেষ্টা জোরদার করেছে। এবার দেশটির রাজধানী দিল্লিতে কংগ্রেসকে বড় ধাক্কা দেওয়ার পথে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুঞ্জন শুরু হয়ে গেছে, ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য কীর্তি আজাদ যোগ দিতে পারেন তৃণমূলে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করে ১৯৮৩ সালের ভারতীয় ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদ আজই তৃণমূলে যোগ দিতে পারেন।
উত্তরপ্রদেশ নির্বাচনের আগে জাতীয় স্তরের এ নেতাকে দলে নিয়ে কংগ্রেসে আরও ভাঙন ধরাতে চলেছে তৃণমূল।

এর আগে সুস্মিতা দেব, লুইজিনহো ফেলেইরোসহ জাতীয় স্তরের একাধিক কংগ্রেস নেতাকে দলে নিয়েছে তৃণমূল।

ভারতের হয়ে ৭টি টেস্ট ও ২৫ ওডিআই খেলা কীর্তি ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।

সাবেক এই ক্রিকেটারের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল বিজেপির হাত ধরে। দিল্লির বিধায়ক থাকার পাশাপাশি বিজেপির টিকিটে বিহারের দ্বারভাঙা থেকে সংসদ সদস্যও নির্বাচিত হন তিনি।

পরে ২০১৫ সালে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন। সেই সময় বিজেপি নেতা অরুণ জেটলির সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছিল।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে ধানবাদ থেকে কংগ্রেসের টিকিটে লড়ে হেরে যান তিনি। কীর্তি আজাদের স্ত্রী পুনম আবার ২০১৬ সালে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন। পরে ২০১৭ সালে তিনি কংগ্রেসে যোগ দেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ