1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভালো আছেন চীনা টেনিস তারকা পেং শুয়াই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ৯:৫৭ pm

অবশেষে পেং শুয়াইয়ের খোঁজ মিলেছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট টমাস বাখের সাথে কথা বলেছেন চীনের এই টেনিস তারকা। ভিডিও কলে শুয়াই বলেছেন, তিনি নিরাপদ ও ভালো আছেন।

আইওসি এক বিবৃতিতে জানায়, তাদের প্রেসিডেন্ট টমাস বাখ ৩০ মিনিট কথা বলেছেন শুয়াইয়ের সঙ্গে। চীনের সাবেক উপপপ্রধানমন্ত্রী ঝ্যাং গাওলির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলার পর প্রায় তিন সপ্তাহ জনসম্মুখে দেখা যায়নি ৩৫ বছর বয়সী পেংকে। এজন্য ক্রীড়াঙ্গন থেকে শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের জন্ম নেয়। চীনের প্রতি সবাই আহ্বান জানায় পেং শুয়াইয়ের অবস্থা জানানোর জন্য।

আইওসির বিবৃতিতে বলা হয়েছে, পেং বেইজিংয়ে নিজ বাড়িতে আছেন বলে তাদের জানিয়েছেন। ৩০ মিনিটের ভিডিও কলের শুরুতে পেং শুয়াই তার অবস্থা নিয়ে ভাবনার জন্য আইওসিকে ধন্যবাদ জানান। বলেন, তিনি নিরাপদ ও ভালো আছেন, বেইজিংয়ে তার বাড়িতে আছেন। তবে এই সময়ে তার গোপনীয়তাকে সম্মান করার আহ্বান জানান। তিনি এখন বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। তবু তিনি টেনিসের সঙ্গে সম্পৃক্ত থাকবেন।

আইওসির বিবৃতিতে ভিডিও কলের একটি ছবিও রয়েছে, যেখানে পেংকে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা গেছে।

চীনের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোয় গত ২ নভেম্বর এক পোস্টে টেনিস দ্বৈতের সাবেক নাম্বার ওয়ান পেং অভিযোগ তোলেন, তিন বছর আগে চীন সরকারের ওই উচ্চপদস্থ কর্মকর্তা তার ও তার স্ত্রীর সঙ্গে টেনিস খেলতে আমন্ত্রণ জানান। বাড়িতে ডাকার পর তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক গড়েন ঝাং। তবে আগে ঝাংয়ের সঙ্গে তার একটা সম্পর্ক ছিল বলেও জানান পেং।

বিস্তারিত ওই পোস্টে পেং একই সঙ্গে জানান, নিজের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তিনি দেখাতে পারবেন না। তবে কথা বলতে তার আপত্তি নেই।

টেনিস বিশ্বকে নাড়িয়ে দেওয়া ওই পোস্ট ৩০মিনিট পরই সরিয়ে ফেলা হয়। তারপর থেকে এখন পর্যন্ত ঝ্যাং কিংবা চীন সরকারের পক্ষ থেকে পেংয়ের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

আলোচিত ওই পোস্টের পর পেংয়ের পক্ষ থেকে মাঝে আর কিছুই বলা হয়নি। জনসম্মুখেও তাকে আর দেখা যায়নি। মূলত এ কারণেই তার বর্তমান অবস্থা নিয়ে মানুষের মনে শঙ্কা জেগেছিল।

চাইনিজ তাইপের শে সু-ওয়ের সঙ্গে জুটি বেঁধে ২০১৩ উইম্বলডন ও ২০১৪ ফরাসি ওপেনের দ্বৈতে শিরোপা জেতেন পেং। ২০১৪ ইউএস ওপেনের এককে সেমিফাইনালেও উঠেছিলেন। ২০২০ সালের মার্চের পর আর ডব্লিউটিএ-এর কোনো টুর্নামেন্টে খেলেননি তিনি।

পেংয়ের ওই অভিযোগ চীনের ‘হ্যাশট্যাগ মি টু’ মুভমেন্টে সবচেয়ে বড় ও আলোচিত ঘটনা। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত দেশটির উপপ্রধানের দায়িত্ব পালন করা, প্রেসিডেন্ট শি জিংপিংয়ের ঘনিষ্ঠ ৭৫ বছর বয়সী ঝ্যাং এই অভিযোগের বিষয়ে এখনো কিছুই বলেননি।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ