1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আরও তিন মাস শাহজালালে ৮ ঘণ্টা ফ্লাইট ওঠা-নামা বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ৮:০৪ pm

সংস্কারের কাজের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখার সময়সীমা আরও বাড়ানো হয়েছে।

১১ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকবে। এ সময় কোনো ফ্লাইট ওঠা-নামা করবে না।

সোমবার বিমানবন্দরের আন্তর্জাতিক নোটাম অফিসের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে ১০ নভেম্বর কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে আগামী বছরের ১১ মার্চ পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকবে।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে। ট্যাক্সিওয়ে বানানোর কাজ চলবে রাতে। তাই রাতে রানওয়ে বন্ধ থাকবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, প্রতিদিন আট ঘণ্টা করে রানওয়ে বন্ধ থাকাকালীন কোনো ফ্লাইট জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হবে।

এ জন্য শাহজালাল বিমানবন্দরে শীতকালীন ফ্লাইট সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। মধ্যরাতের পরের ফ্লাইটগুলোর সময়ে এই পরিবর্তন আনা হয়।

উল্লেখ্য, প্রতি বছর নভেম্বর মাসে শীতকালীন ফ্লাইট সূচি অনুসরণ করা হয়। কারণ এই সময় রাত ২টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশা থাকে। ফলে রানওয়ে ‘ভিজিবিলিটি’ কম থাকে। এতে উড়োজাহাজের অবতরণে সমস্যা হয়। যদি এই সময়ে কোনো ফ্লাইট জরুরি অবতরণ করার প্রয়োজন হয়, তাহলে ফ্লাইটটি অন্য কোনো বিমানবন্দরে পাঠাতে হয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ