1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুর্গাপুরে পর্যটন কর্পোরেশনের ওয়াশ ব্লক উদ্বোধন

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১ ১১:৫২ pm

নেত্রকোনার দুর্গাপুরের ভারতের মেঘালয় সীমান্তের কুল্লাগড়া ইউনিয়নের সাদা মাটির খনি,নান্দনিক পাহাড় ও সমতল ভুমির মিলনমেলা বিজয়পুরের পর্যটন এলাকায় বেড়াতে আসা পর্যটকদের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের অর্থায়নে নির্মিত ওয়াশ ব্লক উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের (গ্রেড-১) চেয়ারম্যান মো. হান্নান মিয়া শনিবার ওই ব্লকের উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পর্যটন করপোরেশনের মহা-ব্যবস্থাপক জাকির হোসেন সিকদার, উপ-সচিব মাহমুদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল্লাহ আল মাহমুদ, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সীমান্তবর্তী পর্যটন এলাকায় প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ওয়াশ ব্লক নির্মাণে পর্যটন এলাকায় বেড়াতে আসা শুধু পর্যটকগণই নয়,অত্র অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিশেষ উপকারে লাগবে। ওয়াশ ব্লকের সার্বিক ব্যবস্থাপনায় থাকছে দুর্গাপুর উপজেলা প্রশাসন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ