1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অধিনায়কের মতে, সবাই ভালো পারফর্ম করছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১ ৮:৩৩ pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ- টানা ছয়টি ম্যাচ হারলো বাংলাদেশ। এই ছয় ম্যাচের মধ্যে তিনটিতে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল তারা। বাকি তিনটিতে প্রতিপক্ষের কাছে পাত্তাই পায়নি মাহমুদউল্লাহ রিয়াদের দল।

স্বাভাবিকভাবেই দলগত ব্যর্থতার কারণ ক্রিকেটারদের ব্যক্তিগত নিষ্প্রভ পারফরম্যান্স ও নির্দিষ্ট দিনে জ্বলে উঠতে না পারা। টানা হারা ছয় ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা ফিফটি করতে পেরেছে মোটে দুইটি, সাকুল্যে একশর বেশি রান করতে পেরেছেন মাত্র একজন।

হতোদ্যম অবস্থা বোলিংয়েও। ছয় ম্যাচে বাংলাদেশের বোলাররা সবমিলিয়ে নিতে পেরেছেন মাত্র ত্রিশটি উইকেট। সর্বোচ্চ পাঁচটি করে উইকেট গেছে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের ঝুলিতে। অর্থাৎ ব্যাটিং-বোলিং দুইদিকে স্রেফ হতাশাই উপহার দিয়েছেন ক্রিকেটাররা।

অথচ বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ কি না মনে করছেন, দলের সবাই ভালো পারফরম করছেন। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারের পর অনেক কথার ফাঁকে মাহমুদউল্লাহ এটিও বলেছেন, ‘সবাই ভালো পারফর্ম করছে।’

ম্যাচটিতে আগে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ১২৭ রান। তবু বোলারদের নৈপুণ্যে পাকিস্তানকে চেপে ধরেছিল স্বাগতিকরা। একপর্যায়ে ম্যাচ জেতার জন্য পাকিস্তানের বাকি ছিল তিন ওভারে ৩২ রান। পরে ১৮তম ওভারে ১৫ রান খরচ করে বসেন মোস্তাফিজ, পরে শরিফুলের ওভারেও আসে ১৫ রান।

মূলত মোস্তাফিজের ওভারে খরচ হওয়া ১৫ রানই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। তাই স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে মোস্তাফিজের শেষ দিকের বোলিং নিয়ে প্রশ্ন রাখা হয়। কেননা বিশ্বকাপেও বেশ কয়েকটি ম্যাচ শেষ দিকে হতাশাজনক বোলিং করেছিলেন মোস্তাফিজ।

এসময় নিজ দলের বাঁহাতি পেসারের সামনে ঢাল হয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘না! (মোস্তাফিজের শেষ ওভার) হতাশাজনক না। বোলাররা সবাই ভালো করেছে। শুরুতে উইকেট দিয়েছে। সব বোলাররাই ভালো বোলিং করেছে।’

তিনি আরও যোগ করেন, ‘শেষ দিকে অনেকসময় এরকম একটু হতেই পারে। হয়তোবা একটা ওভারে একটু বেশি রান হয়। কারণ ব্যাটাররা ঐ সময় চেষ্টা করছিল, কয়েকটা ভালো শটও খেলেছিল ওদের ব্যাটাররা। আমার মনে হয় মোস্তাফিজ ভালো বোলিং করেছে।’

মোস্তাফিজ শেষ দিকে হতাশ করলেও ম্যাচে দারুণ বোলিং করেছেন শেখ মেহেদি হাসান ও তাসকিন আহমেদ। মেহেদির ৪ ওভারে পাকিস্তান নিতে পেরেছে মাত্র ৩১ রান। আর শুরুর স্পেলে প্রতিপক্ষ অধিনায়ক বাবর আজমের উইকেট নিয়ে কাঁপন ধরান তাসকিন।

এ দুজনের বিষয়ে জিজ্ঞেস করা হলে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, মেহেদি অনেকদিন ধরেই দলের জন্য দারুণ পারফর্ম করছে, ব্যাটিং-বোলিং দুই দিকেই। তাসকিনও দুর্দান্ত। সবাই ভালো পারফর্ম করছে। আফিফ-সোহান খুব ভালো ব্যাটিং করেছে। আমার মনে হয় আমাদের ব্যাটিংটা আরেকটু ভালো করতে হবে।’
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ