
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহতসড়ক দুর্ঘটনা, নিহত, কুমিল্লা, বুড়িচং
কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকায় সড়ক দুর্ঘটনায় আবদুল মজিদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত আবদুল জেলার চান্দিনা উপজেলার তুলাতলী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোরপাই এলাকায় ওই মহাসড়ক পার হচ্ছিলেন আবদুল মজিদ। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ অবস্থায় স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন জানান, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভিন্নবার্তা/এমএসআই