1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতির আইনগত সুযোগ নেই’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ ৩:৪৩ pm

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার আইনগত সুযোগ নেই। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় খালেদা জিয়ার সাজা স্থগিত করে চিকিৎসার জন্য তাঁকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। একই সুযোগ তিনি আবারও পাবেন না।’

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে বিএনপির সংসদ সদস্য জি এম সিরাজ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতির দাবি জানান।

জিএম সিরাজের এ বক্তব্যের জবাবে আইনমন্ত্রী আরও বলেন, ‘আইন মোতাবেক ৪০১ ধারায় কোনো বিষয়ে নিষ্পত্তির পর আবার সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই।’
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ