1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লালমনিরহাটে ডোবায় মিলল ৬৫ লাখ টাকার বান্ডেল!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ ২:২৩ pm

লালমনিরহাট শহরের জেলা কারাগার সংলগ্ন সড়কের একটি কালভার্টের নিচের ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় এক হাজার টাকা নোটের ৬৫টি বান্ডিল সংবলিত উদ্ধার করছে লালমনিরহাট সদর থানা-পুলিশ।

৬৫টি বান্ডিলে ৬৫ লাখ টাকা রয়েছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাআলম জানান, স্থানীয় এক যুবক মাছ ধরতে গিয়ে বুধবার টাকা দেখতে পায়। পরে মাসুম পারভেজ নামের আরেক যুবকে জানালে সে সদর থানা-পুলিশে খবর দেয়।

পরে লালমনিরহাট সদর থানা-পুলিশ বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

এলাকার লোকজনের ধারণা টাকাগুলোর সব নোটেই জাল।

ওই এলাকার হাসিবুর রহমান (৫০) বলেন, উদ্ধারের সময় এলাকার অনেকেই টাকাগুলো হাত দিয়ে ধরে দেখেছেন। তাতে মনে হচ্ছে নোটগুলো জাল।

উদ্ধারকৃত টাকার প্রত্যেক বান্ডিলের ওপরে সাথী সংঘ ও লাকি কুপন লেখা স্টিকার লাগানো রয়েছে।

এ টাকার উৎস কি হতে পারে ও টাকা জাল কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করে এটি নিশ্চিত করবেন বলে জানান পুলিশ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ