1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গাড়িতে ট্রেনের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন বৈজ্ঞানিক কর্মকর্তা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ ১০:০৫ pm

জামালপুরে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাসহ তিনজন। দুর্ঘটনায় তিন জন বেঁচে গেলেও ক্ষতিগ্রস্ত হয় তাদের বহনকারী গাড়িটি। মঙ্গলবার বিকেলে শহরের বনপাড়া এলাকায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের সাথে এই দুর্ঘটনা ঘটে।

আঞ্চলিক কৃষি গবেষণা ইনিস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঞ্জুরুল কাদির জানান, শেরপুরে সরেজমিন গবেষণা বিভাগে কর্মরত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুর রহমান ও বৈজ্ঞানিক সহকারী পানাউল্লাহ অফিসের গাড়িতে করে শেরপুর থেকে জামালপুর ফিরছিলেন। ফেরার সময় জামালপুর পৌর শহরের বনপাড়া এলাকায় লেভের ক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। একই সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি লেভের ক্রসিং থেকে কিছুটা অদূরে ছিল। ট্রেন আসতে দেখে গাড়ি থেকে নেমে পড়েন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুর রহমান ও বৈজ্ঞানিক সহকারী পানাউল্লাহ। কিন্তু গাড়িটি সচল করতে চেষ্টা চালিয়ে যান ড্রাইভার মেগনাথ গোপ। অনেক চেষ্টা করেও গাড়ি সচল করতে না পারায় ড্রাইভার মেগনাথ গোপ পরে গাড়ি থেকে নেমে পড়েন। এ সময় ট্রেন গাড়িটিকে ধাক্কা দিয়ে প্রায় ৩ শ গজ দূরে নিয়ে যায় এবং ট্রেনটি কিছু সময় দাঁড়িয়ে থাকে। দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তিন আরোহী।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ