
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নে জনগণের সেবা করতে ফের আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচন করতে চান হাজী মো সাইফুল ইসলাম।এর আগে তিনি আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়নে নৌকা প্রতীকে নিয়ে নির্বাচন করে ঔ ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হন।
হাজী মোঃ সাইফুল ইসলাম উপজেলা আওয়ামীগের সদস্য ও রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক।ইউপি চেয়ারম্যান হাজী মোঃ সাইফুল ইসলাম বলেন,ইউনিয়নবাসীর প্রতিশ্রুতি মাথায় রেখে সরকারের উন্নয়সের ছোঁয়া পৌঁছে দিয়েছি প্রত্যন্ত গ্রামগুলোতে।উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদের সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে দরিদ্র,শ্রমজীবি মানুষের সেবায় নিরলস পরিশ্রম করেছি।চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন কালে মহামারি করোনা ভাইরাসসহ বিভিন্ন দুযোর্গে জনগণের পাশে থেকেছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি।
ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠানে অংশ গ্রহনের মধ্যমে মানুষের পাশে থেকেছি।তিনি আরও বলেন, আমি পূনরায় দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে মাদক,সন্ত্রাস ও দুর্নীতি মুক্তসমাজ প্রতিষ্ঠা করব এবং সংসদ সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেলের নিকনির্দেশনায় রসুলপুরকে ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা‘গ্রাম হবে শহর’বাস্তবায়নে কাজ করব ইনশাআল্লাহ।
ভিন্নবার্তা/এমএসআই