
বাংলাদেশ সফরকে সামনে রেখে টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। ঢাকা সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর দুটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান ক্রিকেট দল।
১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দু’দলের প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে ২০ ও ২২ নভেম্বর হবে বাকি দুটি ম্যাচ।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর শুরু প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর মিরপুরে ফিরে হবে দ্বিতীয় টেস্ট। টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
টি-টোয়েন্টি সিরিজের জন্য আগেই দল ঘোষণা করে পিসিবি।
এবার টেস্ট দলও ঘোষণা করা হলো।
ভিন্নবার্তা ডটকম/এন