1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইউপিতে জাপার প্রার্থী প্রত্যাহারে চাপ দেয় আওয়ামী লীগ: চুন্নু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ৩:০৬ pm

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে লাঙ্গলের প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য আওয়ামী লীগের এমপি, নেতারা চাপ দেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। সোমবার (১৪ নভেম্বর) জাতীয় সংসদে উত্থাপিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

এ সময় জাপা মহাসচিব বঙ্গবন্ধুকে সবার কাছ থেকে সরিয়ে না নেওয়ার জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

মুজিবুল হক চুন্নু বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি আসেনি। এ অবস্থায় যেখানে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আছে সেখানে তাদের ওপর চাপ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আমাদের প্রার্থীকে স্থানীয় আওয়ামী লীগের এমপি, নেতারা চাপ দেন প্রার্থীতা তুলে নেওয়ার জন্য। এটা যাতে না হয়, জোর জবরদস্তি যাতে না করা হয় এ বিষয়ে নির্দেশ দেওয়ার জন্য আওয়ামী লীগ নেতাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।

মুজিবুল হক চুন্নু বলেন, বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের একার নয়, তিনি সবার। বঙ্গবন্ধু সব কিছুর ঊর্ধ্বে। বঙ্গবন্ধু আমাদের অস্তিত্ব, বঙ্গবন্ধু ছাড়া কিছুই নেই। আপনারা সব সময় বঙ্গবন্ধুকে দূরে সরিয়ে নিতে চান। বঙ্গবন্ধুকে দূরে সরিয়ে নেবেন না।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ