1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুই শিফটে এসএসসি পরীক্ষা, ৩০ দিনের মধ্যে ফল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ ৭:৩৮ pm

আগামীকাল রোববার (১৪ নভেম্বর) শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল-বিকাল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে আগামী ২৩ নভেম্বর। পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৮ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্যবিধি ঠিক রাখতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের একই সময়ে পরীক্ষা না নিয়ে ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে আনা হয়েছে।

সাধারণ বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা হবে ১৪ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত। এছাড়া মাদরাসা ও ভোকেশনালের পরীক্ষা হবে ১৪ থেকে ২১ নভেম্বর।

পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় বলা আছে, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড তাদের নির্ধারিত কেন্দ্রগুলোর সঙ্গে সার্বক্ষণিক অনলাইনে যোগাযোগ রক্ষা এবং তথ্য আদান প্রদান করবে।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ