1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ ১২:২৬ pm

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কথাবার্তার পর এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে গফরগাঁও ইউনিয়নের মাহির খারুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জাহিদ হাসান ওরফে শান্ত (৩৩) উপজেলার মাহির খারুয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি স্থানীয়ভাবে কেবল নেটওয়ার্ক (ডিশ) ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, রাত পৌনে ১০টার দিকে মাহির খারুয়া বাজারে জাহিদ হাসানের সঙ্গে কথা বলছিলেন স্থানীয় কায়সার। এসময় কথাবার্তার একপর্যায়ে কায়সার উত্তেজিত হয়ে জাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান।

পরে জাহিদকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ জানান, পূর্বশত্রুতার জেরে এমন হামলা হয়ে থাকতে পারে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। অভিযুক্ত ইমরান কায়সারকে আটক করার চেষ্টা চলছে।

তবে ধারণা করা হচ্ছে, ডিশ ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ