1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাঘের ৩ বাচ্চা নিয়ে বিপাকে শিক্ষিকা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ৯:২৮ pm

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের সিংগুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবা রানী কর মেছোবাঘের ৩ বাচ্চা নিয়ে বিপাকে পড়েছেন। প্রথমে বিড়াল ছানা ভেবে বাচ্চাগুলো খাবার খাওয়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

প্রধান শিক্ষক দিবা রানী কর জানান, শুক্রবার দুপুরে বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটের কাছে একটি ছানার ডাক শুনে তিনি এগিয়ে যান। এরপর টয়লেটের ছাদে আরও দুটি বাচ্চা দেখতে পেয়ে তিনি সেগুলো উদ্ধার করে ঘরে নিয়ে আসেন। বিড়াল ছানা মনে করে সেগুলোকে দুধ খাওয়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর তিনি কোনো উপায় না পেয়ে কী করবেন জানতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।

ছবিগুলো দেখে বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বাচ্চাগুলো মেছোবাঘের বলে নিশ্চিত করেন।

তিনি জানান, যে স্থান থেকে বাচ্চাগুলো পাওয়া গেছে, সেই স্থানে রেখে দিলে মা মেছোবাঘ বাচ্চাগুলো নিয়ে যাবে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ