1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সিইসির কোনো কোন লজ্জা-শরম নেই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ৭:৫৫ pm

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কোনো লজ্জা-শরম নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের এক আলোচনা সভায় ফখরুল এ মন্তব্য করেন।

দেশের স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের নেতারা।

এ সময় মির্জা ফখরুল বলেন, খবরের কাগজটা খুললেই দেখবেন, এত বড় বড় রামদা, ছুরি নিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হচ্ছে। আবার মন্ত্রীরা বলছেন, এটা তেমন কিছু না। একটু সাধারণ ঝগড়াঝাঁটি।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলছেন, সুষ্ঠু-অবাধ নির্বাচন হয়েছে। ওই যে সংঘর্ষ হয় এর দায়-দায়িত্ব আমাদের না। এই ভদ্রলোকের লজ্জা-শরম বলতে কিছু নেই। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে তিনি ধ্বংস করলেন।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আজকে কী করছেন, স্থানীয় সরকার নির্বাচন যেটাতে সাধারণ মানুষেরা জড়িত হয়, সেটাকেও শেষ করে দিচ্ছেন। ইতোমধ্যে একশোর ওপরে লোক মারা গেছে। এর সবকিছু মূলে হচ্ছে এই সরকার, সবকিছুর মূলে হচ্ছে এই শেখ হাসিনা। তারা অত্যন্ত সচেতনভাবে, পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে গণতন্ত্রকে নির্বাসিত করেছে। উদ্দেশ্য একটাই এখানে আর কেউ রাজনীতি করবে না। তারাই ক্ষমতায় বসে থাকবে, আর সমস্ত সম্পদ লুট করে বিদেশে পাচার করবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ