1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনায় ফের বাড়লো মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ৭:০০ pm

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২২১ জন এবং মারা গেছেন ৫ জন। আগের দিন বৃহস্পতিবার ১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৭ হাজার ৯১২ জন এবং শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জন।

শুক্রবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এদিন সুস্থ হয়েছেন ২১৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৫ লাখ ৩৬ হাজার ১১১ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ২৮২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ২৩১টি। এখন পর্যন্ত এক কোটি ৫ লাখ ৬২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ২৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৮৮ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৮ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে পাঁচ জনই পুরুষ। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ২ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং খুলনা বিভাগে মারা গেছেন ১ জন। মৃত্যুবরণকারী ৫ জনই সরকারি হাসপাতালে মারা গেছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ