1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ট্রাকচাপায় ৩ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১ ৭:১৪ pm

সিরাজগঞ্জে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, চার আরোহী নিয়ে মোটরসাইকেলটি হাটিকুমরুলের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি মহিষলুটি এলাকায় পৌঁছালে সিরাজগঞ্জ থেকে বনপাড়াগামী গ্যাসবাহী ট্রাক তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়। আহত হন অপর এক মোটরসাইকেল আরোহী। তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার ও তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ