1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আসামি সাবেক এএসআই, জেল খাটছেন নিরপরাধ বৃদ্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১ ৭:১৩ pm

কথায় আছে ‘নামে নামে যমে টানে’, প্রচলিত প্রবাদটি আবারও সত্য প্রমাণিত হয়েছে খুলনায়। অপরাধ না করেও নামের মিলের কারণে বারবার নারী নির্যাতন ও যৌতুক মামলায় দীর্ঘ ৮ মাস ধরে জেল খাটছেন ৭০ বছরের এক নিরপরাধ বৃদ্ধ মোসলেম শেখ।

জানা গেছে, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় পিয়ারী বেগম (৪৫) নামে এক নারী তার স্বামী মোসলেম মিয়ার (৬০) নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তিনি ২০১৬ সালের ৫ অক্টোবর মামলাটি (মামলা নম্বর ৭) করেন। এতে মোসলেম মিয়াসহ ৫ জনকে আসামি করা হয়। আসামি মোসলেম মিয়া পুলিশের সাবেক এএসআই। বর্তমানে অবসরে রয়েছেন। তার পিতার নাম সবেদ মিয়া। মামলায় মোসলেম মিয়ার দুটি ঠিকানা ব্যবহার করা হয়েছে। প্রথমটি টাঙ্গাইলের বাশাইলের কাশিমপুর পূর্বপাড়া, পরেরটি খুলনা মহানগরের সোনাডাঙ্গার সোনালীনগর বউবাজারের পূর্বপাশে।

কিন্তু এ মামলায় পুলিশ মোসলেম শেখ নামে ৭০ বছরের এক বৃদ্ধকে আটক করেছে। যার পিতার নাম সবেদ শেখ। মোসলেম শেখের স্ত্রী বেঁচে নেই। অথচ তিনি স্ত্রীর দেওয়া মামলায় জেল খাটছেন। মোসলেম শেখের একমাত্র মেয়ে নাসরিনের পাইকগাছায় বিয়ে হয়ে গেছে। সোনাডাঙ্গা থানাধীন সত্তার বিশ্বাস সড়কের সোনালীনগর এলাকার ১৯৭১ সালের আগে থেকে মোসলেম শেখ বসবাস শুরু করেন। তিনি পেশায় নিরাপত্তা প্রহরী ছিলেন। গ্রেফতার হওয়ার পর নিরক্ষর মোসলেম শেখের কোনো আত্মীয়ও জানেন না, তিনি জেল খাটছেন। পিয়ারী বেগমের আরও একটি মামলায় তিনি আগেও জেল খেটেছেন।
মামলার বাদী পিয়ারী বেগম বলেন, ৪-৫ দিন আগে থানা থেকে নোটিশ আসে বুধবার সাক্ষী নিয়ে আদালতে যেতে। তারা বলেন, আমার স্বামী ৮ মাসের বেশি সময় জেল খাটছেন। আমি সাক্ষী দিতে গিয়ে দেখি পুলিশ যাকে আটক করেছে তিনি আমার স্বামী নন। একজন বাপ সমতুল্য লোককে আটক করে আমার স্বামী বানালে তো হবে না! আমি তখন পেশকারকে বারবার বলি ইনি আমার স্বামী নন। তাকে কেন আপনারা আটক করেছেন। আমার জানামতে, আমার স্বামী মোসলেম মিয়া গাজীপুরের শ্রীপুরে থাকেন। পুলিশ যদি যাচাই-বাছাই করে নিতো তাহলে এই নিরপরাধ মানুষটিকে এতদিন জেল খাটতে হতো না। আমি চাই বৃদ্ধ মানুষটি মুক্তি পাক।

পিয়ারীর অভিযোগ, আমার স্বামী অবসরের আগে র‌্যাবেও কর্মরত ছিলেন। অবসরের পর বিভিন্ন সময় যৌতুকের জন্য আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। আমাকে রেখে গিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। ২৫-২৬ বছর সংসার করেছি। সোনালীনগর বউবাজারের পূর্বপাশে ৪ কাঠা জায়গা কিনেছিলাম। দুই কাঠা আমার নামে আর দুই কাঠা ছিল স্বামীর নামে। স্বামীর নামের জায়গা তিনি বিক্রি করে চলে গেছেন।

সাতক্ষীরা থেকে মোসলেম শেখকে গ্রেফতার করেছিলেন সোনাডাঙ্গা মডেল থানার তৎকালীন এসআই মো. সোবহান মোল্লা। তিনি গণমাধ্যমকে বলেন, পিয়ারী বেগমের নারী নির্যাতন মামলাসহ ৪টি মামলার ওয়ারেন্ট ছিল মোসলেমের বিরুদ্ধে। যে কারণে তিনি সাতক্ষীরায় গা ঢাকা দিয়েছিলেন। সেখান থেকে তাকে গত ৮ মার্চ গ্রেফতার করে ৯ মার্চ আদালতে পাঠানো হয়।

এই মোসলেম তো নাইটগার্ড, আর আসামি মোসলেম পুলিশের সাবেক এএসআই- জবাবে বলেন সোবহান মোল্লা বলেন, আমি তো নাইটগার্ডকেই ধরেছি। বিষয়টি কেমন হলো বুঝতে পারছি না!

খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ গণমাধ্যমকে বলেন, পিয়ারী বেগমের স্বামী পুলিশের এএসআই সোমলেম মিয়া তাকে রেখে আর একটি বিয়ে করে অন্য জায়গায় চলে গেছেন। পিয়ারী বেগমের ঘরে ওই পুলিশ সদস্যের তিনটি ছেলে রয়েছে। যাদের কোনো খোঁজ-খবর নেন না তিনি। তাই বাধ্য হয়ে পিয়ারী বেগম স্বামীর নামে যৌতুক, নারী নির্যাতন এবং দেনমোহর ও খোরপোষ মামলা করেন। পিয়ারী বেগমের স্বামীর নাম ও গ্রেফতার হওয়া নাইটগার্ডের নাম একই। বাবার নামও একই এবং বর্তমান ঠিকানাও একই সড়ক। যার কারণে পুলিশ মোসলেম মিয়ার স্থানে মোসলেম শেখকে আটক করেছে। মোসলেম শেখ পিয়ারী বেগমের অন্য মামলায় এর আগেও জেল খেটেছেন। সেই মামলায় আইনি সহযোগিতা দিয়ে তাকে নিষ্পত্তি করিয়েছি। কিন্তু আবার সেই নারীর অন্য মামলায় মোসলেম শেখ গ্রেফতার হয়ে ৮ মাস ধরে জেল খাটছেন।

অ্যাডভোকেট ফরিদ আহমেদ গণমাধ্যমকে বলেন, এ লোকের নাম, পিতার নাম ও বর্তমান ঠিকানা একই হওয়ায় বারবার তিনি পিয়ারী বেগমের মামলায় আটক হচ্ছেন। কোর্ট যখন ওয়ারেন্ট ইস্যু করে তখন বর্তমান ঠিকানায় ইস্যু করে। বর্তমান ঠিকানা এক হওয়ার কারণে বারবার মোসলেম শেখকে আটক করা হচ্ছে। নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মাহমুদা আজ বিষয়টি জানার পর মোসলেম শেখের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে তাকে নিষ্পত্তি দিতে আদেশ দিয়েছেন।

তিনি বলেন, আদালতের কাছে মৌখিকভাবে মূল আসামি মোসলেম মিয়াকে গ্রেফতারের জন্য তার স্থায়ী ঠিকানায় ওয়ারেন্ট ইস্যুর আবেদন জানিয়েছি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ