1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাড়তি ভাড়া আদায়, রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১ ৪:০৩ pm

ডিজেল চালিত বাসে যাত্রীদের কাছ থেকে বাড়তি আদায় ঠেকাতে রাজধানীতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সকাল থেকে রাজধানীর শাহবাগ এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্বাহী হাকিমের নেতৃত্বে পৃথক এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেয়ায় ৫টি বাসকে জরিমানা করা হয়। অভিযানে ‘স্বাধীন এক্সপ্রেস পরিবহন’ এর একটি বাসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিআরটিএর নির্বাহী হাকিম শাকিলা বিনতে মতিন সাংবাদিকদের বলেন, “মূলত মূল্য তালিকা টানানো হয়েছে কি না, সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিচ্ছে কি না এবং গ্যাসে চালিত বাসে ডিজেল চালিত বাসের মতো বেশি ভাড়া নিচ্ছে কি না তা লক্ষ্য করা হচ্ছে। সকাল ১১টা পর্যন্ত ৩০টির মতো গাড়ি থামিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই পর্যন্ত পাঁচটি গাড়িকে জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে সারা দেশে তিনদিন পরিবহন ধর্মঘট পালন করে পরিবহন মালিক সংগঠনগুলো। সরকার দূরপাল্লার বাসে ২৭ শতাংশ এবং ঢাকায় ২৬ দশমিক ৫ শতাংশ ভাড়া বাড়ানোর পর সোমবার বাস চলাচল শুরু হয়। মহানগর এলাকায় প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা করা হচ্ছে। মিনিবাসের ক্ষেত্রে ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৫ পয়সা।

বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয় ওই বৈঠকে। পরে সে অনুযায়ী প্রজ্ঞাপনও জারি হয়। তারপরও ঢাকার বিভিন্ন রুটে চলাচলকারী বাসে নির্ধারিত ভাড়ার বেশি নেয়ার অভিযোগ করছেন যাত্রীরা।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ