1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আলোকিত বাংলাদেশ পত্রিকা বন্ধ ঘোষণা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ১১:১৪ pm

দৈনিক পত্রিকা আলোকিত বাংলাদেশ আপাতত প্রকাশ করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার পত্রিকার হিসাব বিভাগের পক্ষ থেকে সাংবাদিক ও কর্মীদের এ তথ্য জানানো হয়েছে। এতে প্রায় শতাধিক সাংবাদিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়লেন।

জানা গেছে, পত্রিকাটি ১১ মাসের বেতন-ভাতা পরিশোধ করেনি। আগে চাকরিচ্যুত বা অব্যাহতি নেওয়া অন্তত ২৫ জন সাংবাদিক-কর্মচারীর পাওনাও পরিশোধ করেনি কর্তৃপক্ষ।

পত্রিকাটির এক সাংবাদিক জানান, হিসাব বিভাগের পক্ষ থেকে সাংবাদিক-কর্মীদের জানানো হয় মালিকপক্ষ আপাতত আলোকিত বাংলাদেশ আর প্রকাশ করবে না। এ ব্যাপারে সাংবাদিকদের মতামত জানতে চাওয়া হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করতে হিসাব বিভাগের সংশ্লিষ্টদের জানিয়েছেন সাংবাদিকরা।

এ বিষয়ে বক্তব্য জানতে আলোকিত বাংলাদেশ পত্রিকার সম্পাদক কাজী রফিকুল আলমকে গণমাধ্যমের পক্ষ থেকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। ভুক্তভোগী সাংবাদিকরা জানান, ৯ মাসের বেতন-ভাতা দুই মাস পর পর কিস্তিতে পরিশোধের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ৯ বছর ধরে কর্মরতদের অন্যান্য কোনো পাওনা দেওয়ার বিষয়ে মৌখিকভাবে কোনো কিছু বলা হয়নি। পত্রিকার প্রধান কার্যালয় রাজধানীর ১৫১/৭ গ্রিন রোডে। সেখানে অফিস ভাড়াও বাকি রয়েছে। অফিসটিও ছেড়ে দেওয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ