1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘মিথিলার প্রেমে পড়েন পাঁচ বছরের ছোট খায়রুল’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ৮:১২ pm

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। নির্মাতা অনন্য মামুন পরিচালিত ‌‌‘অমানুষ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি।

ঢাকার ‘অমানুষ’ দিয়ে সিনেমায় অভিষেক হলেও টালিউডের তিনটি সিনেমার কাজ করেছেন এ অভিনেত্রী। কয়েকটি ছবির কাজ শেষ করে মিথিলা আবার ফিরেছেন তার চেনা জায়গা টিভি নাটকে।

৫ ও ৬ নভেম্বর রাজধানীর উত্তরায় ‘সিনিয়র’ নামে একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন মিথিলা। প্রীতি দত্তের লেখা ও পরিচালনায় এ নাটকে তার সহশিল্পী খায়রুল বাসার।

নির্মাতা প্রীতি দত্ত জানান, শিগগিরই আরটিভিতে প্রচারিত হবে মিথিলা-খায়রুল বাসার অভিনীত নাটক ‘সিনিয়র’।

নাটকটিতে মিথিলা অভিনয় করেছেন ডেন্টিস্টের চরিত্রে। তার প্রেমে পড়েন পাঁচ বছরের ছোট খায়রুল বাসার। প্রতিদিন রাস্তায় মিথিলার জন্য অপেক্ষা করেন। তবে বিষয়টিকে কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারেন না মিথিলা।

নভেম্বর মাসে নাটকটির কাজ শেষ করে আগামী সপ্তাহে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন যাবেন তিনি।

ভিন্নবার্তা ডটকম/ আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ