
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও নামিবিয়া। বিরাট কোহলিদের জন্য এটা নিয়মরক্ষার ম্যাচ। নামিবিয়ার জন্যও তাই। দুর্বল দলটির বিপক্ষে সেই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
এই বিশ্বকাপের আয়োজক তথা শিরোপা জয়ের হট ফেবারিট ভারতের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে। গতকাল রবিবার দিনের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ভারতের বিদায় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ম্যাচটিতে আফগানরা জিতে গেলে কোহলিদের সেমিফাইনাল খেলার সুযোগ থাকত।
গ্রুপ-২ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। গতকাল তারা ৭২ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে। এই নিয়ে সুপার টুয়েলভের ৫ ম্যাচের সবকটিতে জয় পেল পাকিস্তান। গ্রুপ-২ এর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড।
ভিন্নবার্তা ডটকম/এন