
বিকাশ ও নগদের মাধ্যমে পেমেন্ট করে অর্ডার করা পণ্য হাতে না পাওয়া গ্রাহকদের ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ইভ্যালিতে আটকে থাকা টাকা ফেরতের (রিফান্ড) নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন হয়েছে।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ৩৯ জনের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মো. আশফাকুর রহমান এ রিট করেন বলে সোমবার (৮ নভেম্বর) গণমাধ্যমকে তিনি নিজেই জানিয়েছেন।
রিটে বিকাশ ও নগদে আটকে থাকা ইভ্যালিসহ ই-কমার্স গ্রাহকদের অগ্রিম টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।
ভিন্নবার্তা ডটকম/এন