1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিউজিল্যান্ডের আয়োজনে ভার্চুয়ালি অ্যাপেক শীর্ষ সম্মেলন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ১:৩৪ pm

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (অ্যাপেক) শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, স্থানীয় সময় সেমাবার (৮ নভেম্বর)। নিউজিল্যান্ডের আয়োজনে ভার্চুয়াল সম্মেলনে অংশ নেবেন ২১টি দেশের নেতারা। এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে করোনা মহামারি। খবর রয়টার্সের।

এই সম্মেলনকে ঘিরে কিছুটা উত্তেজনা রয়েছে কারণ তাইওয়ান নিয়েও আলোচনা হতে পারে। সেই সঙ্গে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র এই শীর্ষ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিচ্ছে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এক বিবৃতিতে জানিয়েছেন, শতাব্দির সবচেয়ে বড় সংকট থেকে উত্তরণের পথ কি হতে পারে সেদিকেই গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা একত্রে মেডিকেল সংক্রান্ত সব ধরনের সরবরাহ অব্যাহত রাখবো। যেমন- টেস্টিং কিট, পিপিই এবং করোনার টিকা সরবরাহ করা হবে।

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানরা শুক্রবার রাতে অনলাইনে বৈঠক করার আগে বৈঠকের শুরুতে ২১ টি অর্থনৈতিক জোটের বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রীরা কথা বলবেন।

বৈশ্বিক উৎপাদনের ৬০ ভাগই আসে অ্যাপেকভূক্ত দেশগুলো থেকে। ইতালির রোমে জি-২০ সম্মেলন ও স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন কপ২৬ এর পর অ্যাপেক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন বিশ্বনেতারা।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ