1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সিলিন্ডার বিস্ফোরণে ৭ দোকান পুড়ে ছাই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১ ১০:৪৬ am

নোয়াখালীর বেগমগঞ্জের ভববুদ্ধ বাজারে গ্যাস সিলিন্ডারের আগুনে ৭ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৮-১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। গতকাল রোববার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রতন রায় এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ভববুদ্ধ বাজারের স্থানীয় এক চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লেগে যায়।

পরে নিমিষেই আশপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ৭টি দোকান পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে ছিল, ১টি সেলুন দোকান, ৫টি মুদি দোকান ও ১টি চা দোকান। ৭টি দোকানে প্রায় ৮-১০ লক্ষ টাকার মালামাল ছিল বলে জানা গেছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ