1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাস ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ১১:১৪ pm

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন ভাড়া সোমবার (০৮ নভেম্বর) থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। রোববার (০৭ নভেম্বর) সন্ধ্যায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম শহরের ভেতরে চলাচলকারী যাত্রী প্রতি বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ দশমিক ৭০ টাকা থেকে বাড়িয়ে ২ দশমিক ১৫ টাকা এবং মিনিবাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ দশমিক ৬০ টাকা থেকে বাড়িয়ে ২ দশমিক ০৫ টাকা করা হয়েছে। বাসের ক্ষেত্রে ৭ টাকার পরিবর্তে ১০ টাকা ও মিনিবাসের ক্ষেত্রে ৫ টাকার পরিবর্তে ৮ টাকা সর্বনিম্ন ভাড়া নির্ধারণ হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এর আওতাধীন জেলার (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা) অভ্যন্তরে চলাচলকারী যাত্রীদের জন্য বাস ও মিনিবাস উভয় ক্ষেত্রে ভাড়া প্রতি কিলোমিটারে ১ দশমিক ৬০ টাকা থেকে বাড়িয়ে ২ দশমিক ০৫ টাকা হয়েছে।

এ ভাড়া গ্যাস, অকটেন ও পেট্রো চালিত যানবাহনের (সিএনজি) ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

এর আগে রোববার দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া গড়ে ২৭ শতাংশ বাড়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণী কমিটি। একইভাবে মহানগর এলাকার বাসভাড়া ২৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ভাড়া বাড়ানোর পর বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক সমিতি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ