1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জনপ্রশাসন সচিবসহ ৩ জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ১১:০৮ pm

হাইকোর্টের আদেশের পরও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে ১৯ জন গাড়ি চালকের চাকরি স্থায়ী না করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ দায়িত্বপ্রাপ্ত আরো দু’জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ আদালত অবমাননার রুল জারি করা অন্য দুই কর্মকর্তা হলেন পরিবহন পুল কমিশনার ও পরিবহন (সড়ক) পরিচালক।

রুলে আরো বলা হয়েছে, ইউএনও অফিসে চালক পদে ১৯ জন রিট আবেদনকারীকে নিয়োগের বিষয়ে আদেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার মামলা করা হবে না তা জানাতে চার সপ্তাহের সময় দেয়া হয়েছে।

একইসঙ্গে ৪৬৬ জন গাড়িচালক নিয়োগে সরকারি যানবাহন অধিদফতরের দেয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

ইউএনও অফিসে গাড়ি চালকের পদে চাকরি স্থায়ী না করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ায় ১৯ জন রিট আবেদনকারীর দায়ের করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আবেদনকারী পক্ষের আইনজীবী ছিলেন আবদুস সাত্তার পালোয়ান।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ