1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যুবলীগ নেতাকে গুলি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ১১:০৬ pm

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

শংকরপাশা ইউনিয়নে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা শেষে ফেরার পথে এ গুলি চালানো হয়। রোববার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর শহরে বিক্ষোভ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও নৌকার সমর্থক কর্মীদের দাবি, প্রচারণা শেষে ফেরার পথে মল্লিকবাড়ি এলাকায় তাদের ওপর হামলা চালায় আনারস প্রতীকের লোকজন। এ সময় খুব কাছ থেকে শুভকে লক্ষ্য করে গুলি চালায় একজন। গুলি শুভর গলায় লাগে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, শংকরপাশা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ফয়সাল মাহাবুব শুভ নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় দুইপক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ