1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ৫:৫৩ pm

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া বাবার বুলেটে শাহ আলম (৩০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

তিনি পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন মুন্সির ছেলে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে।

সীমান্ত ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১১টার দিকে সীমান্তের ৮৬৪ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে কয়েকজন গরু ব্যবসায়ী ভেতরে প্রবেশ করেন। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে শাহ আলম গুরুতর আহত হলে সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজিবির শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার খাইরুল আলম বলেন, এ ধরনের একটি খবর শুনেছি। আমাদের কাছে কোনো অভিযোগ এখনো আসেনি।
ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ