1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ধর্মান্ধরাই সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়: কৃষিমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ৫:১৩ pm

ধর্মান্ধরাই সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায় ও নারীদের অগ্রগতিতে বাধা দেয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, যেসব ধর্মান্ধ ও স্বাধীনতাবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের সময় লাখ লাখ মানুষকে ধর্মের নামে হত্যা করেছিল, ২ লাখ মা-বোনকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল, তারা এখনও সক্রিয়। এরাই এখনও সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়, পূজামণ্ডপে হামলা করে। এরাই এখনও মেয়েদেরকে পড়াশোনা করতে দিতে চায় না, নারীদের অগ্রগতিতে বাধা দেয়। এদেরকে কঠোরভাবে মোকাবিলা করা হবে।

রোববার (৭ নভেম্বর) ঢাকার টিকাটুলিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। শেখ রাসেল দিবস উপলক্ষ্যে টিকাটুলির শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় প্রাঙ্গণে দেয়ালিকা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও ধর্মান্ধতা রুখতে তোমাদের দায়িত্ব পালন করতে হবে। তোমরা সম্ভাবনাময় আগামী প্রজন্ম। তোমরাই জঙ্গিবাদ ও ধর্মান্ধতা মোকাবিলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।

বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ