1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাসভবনে বিস্ফোরকভর্তি ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ইরাকি প্রধানমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ১২:১৮ pm

ইরাকি প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমির বাসভবনে ড্রোন হামলার মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনটি বাগদাদের গ্রিন জোনে অবস্থিত। হামলায় ৬ নিরাপত্তারক্ষী আহত হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসি ও রয়টার্সের।

হামলার পর এক টুইটারে দেওয়া এক বার্তায় মোস্তফা আল-কাদিমি ইরাকের স্বার্থে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে হামলার মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হয়। হামলার পর অক্ষত আছেন বলে নিজেই জানিয়েছেন মোস্তফা আল-কাদিমি। তবে ড্রোন হামলার পর ইরাকি প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বাগদাদের ওই গ্রিন জোনে বহুসংখ্যক সরকারি দফতর এবং বিদেশি দূতাবাস অবস্থিত। এমন সুরক্ষিত এলাকায় ইরাকি প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গত বছরের মে মাসে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোস্তফা আল-কাদিমি। এর আগে তিনি দেশটির সাবেক গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্বপালন করেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ