1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাল্য বিবাহের হাত থেকে যেভাবে রক্ষা পেল কিশোরী স্বর্ণা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ১২:৩১ am

শাহ মো. সারওয়ার জাহান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ সদরের পল্লীতে স্থানীয় প্রশাসন ও সিভিল সোসাইটির হস্তক্ষেপে কিশোরী স্বর্ণা রক্ষা পেল বাল্য বিবাহের হাত থেকে। ঘটনাটি ঘটেছে গত ৫ নভেম্বর কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শিমুলিয়া গ্রামে। জানা গেছে স্থানীয় প্রবাসী আব্দুর রাশিদের কন্যা স্বর্ণা আক্তার (১৪) কেশেরা গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। তাকে একই গ্রামের প্রবাসী আঃ আজিমের পুত্র আমিনুল (২০) এর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলে গোপন সূত্রে খবর পেয়ে বাল্য বিবাহ প্রতিরোধে এগিয়ে আসে কিশোরগঞ্জ ডিস্ট্রিক পলিসি ফোরাম (ডিপিএফ), নেটওয়ার্ক ফর এডোলোসেন্ট রিপ্রোডাক্টিভ হেল্থ রাইটস্ এন্ড সার্ভিসেস (নিয়ারস্)।

সংগঠন দু’টির প্রতিনিধি যথাক্রমে কিশোরগঞ্জ ডিপিএফ মেম্বার এম এ আকবর খন্দকার ও নিয়ারস্ নেটওয়ার্কের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শাহ মোঃ সারওয়ার জাহান। দুই প্রতিনিধি বিবাহ অনুষ্ঠান আয়োজনকারী কিশোরী স্বর্ণার পিতা মাতা ও অন্যান্য উপস্থিতিদের বাল্য বিবাহের আইনগত দিক, বাল্য বিবাহের কুফল, সামাজিক ও রাষ্ট্রিয় প্রভাব সম্পর্কে অবহিত করলে বিষয়টিতে কর্ণপাত না করায় প্রশাসনিক সহায়তার জন্য বাল্য বিবাহ নিরোধে বিভিন্ন দপ্তরের সাথে মুটো ফোনে যোগাযোগ করেন। তাদের সংস্কারমূলক কাজে এগিয়ে আসে মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত কিশোর-কিশোরী কাবের ফিল্ড সুপারভাইজার সেতাবুর রহমান, জেন্ডার প্রোমোটার তামান্না তাসলিম শিউলি, রশিদাবাদ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আজহারুল ইসলাম, অফিস সহায়ক মোশারফ হোসেন। এহেন পরিস্থিতিতে স্বর্ণার পরিবার তড়িঘড়ি করে বিবাহ অনুষ্ঠান আগত অতিথিদের বিদায় দিয়ে বিবাহের গেইট প্যান্ডেল অন্যান্য ডেকোরেটার সরিয়ে ফেলেন।

এ সময় স্থনীয় ইউপি মেম্বার মোঃ ইউনুস আলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জড়ো হলে তাদের উপস্থিতিতে স্বর্ণার পিতা-মাতার মুচলেকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বাক্ষর নিয়ে বাল্য বিবাহটি বন্ধ করা হয়। ভিকটিম স্বর্ণা আক্তার এর বয়স (১৮) বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেওয়ার শর্তে অঙ্গীকারবদ্ধ হন তার অবিভাবকদ্বয় ।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ