1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রওশন এরশাদের অবস্থা ‌‘মোটামুটি ভালো’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১ ৫:১৮ pm

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে সেখানে তার চিকিৎসা শুরু হয়েছে।

ব্যাংককে মা রওশন এশাদের সঙ্গে আছেন ছেলে সাদ এরশাদ। শনিবার বিকালে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এখানে আম্মার চিকিৎসা শুরু হয়েছে। উনার অবস্থা এখন মোটামুটি ভালো। তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার কিছু রক্তের পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপোর্টের ফলও ভালো এসেছে। শনি ও রবিবার তার আরও কিছু শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করা হবে। এরপর সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন চিকিৎসকরা।’

উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে গতকাল ব্যাংককে নেওয়া হয়। এর আগে ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তার অক্সিজেন লেভেল কমতে শুরু করলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। হাসপাতালে থাকাকালেই গত ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন তিনি।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ