
জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া দ্বিগুণ করার দাবি জানিয়েছে মালিক সমিতি। এ জন্য তারা একটি প্রস্তাবনা দিয়ে চিঠি পাঠিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ে। প্রস্তাবে রাজি না হলে আগামীকাল শনিবার কর্মসূচি ঘোষণা করবে লঞ্চ মালিক সমিতি।
আজ শুক্রবার (৫ নভেম্বর) লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহাবুব উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
ভিন্নবার্তা/এমএসআই