1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পিকআপ কেড়ে নিল ৩ প্রাণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ ১০:৩৯ am

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসিবাজার এলাকায় বৃহস্পতিবার দিনগত রাত ১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ময়মনসিংহ জেলার পাগলার থানার দেউলপাড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৩৫), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার পাইকপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে আব্দুল মজিদ জনি (৩২) ও খুলনা জেলার পাইকগাছা থানার ফতেহপুর গ্রামের আব্দুল হকের ছেলে ইব্রাহীম হাবিব (৩২)।

তারা শ্রীপুর পৌরসভার ২নং সিঅ্যান্ডবি বাজার এলাকায় ভাড়া থেকে স্থানীয় বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ দোকানে মালামাল বিক্রি করতেন।

মাওনা হাইওয়ে থানার এসআই হাদিউল ইসলাম জানান, হতাহতরা ওয়াজ মাহফিলসহ হাটবাজারে তসবি, জায়নামাজ, আতর, টুপিসহ নামাজের নানা উপকরণ বিক্রি করতেন। বৃহস্পতিবার দিনগত রাতে তারা একটি ওয়াজ মাহফিল থেকে ফিরে এমসিবাজার এলাকায় ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি মুরগিবাহী পিকআপ তাদের চাপা দিলে জনি ও হাবিব ঘটনাস্থলেই এবং তোফাজ্জলকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামাল হোসেন বলেন, পিকআপটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ