1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আ.লীগের ৯ নেতা বহিষ্কার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ ৭:৫৫ pm

সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ও স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ৯ আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী স্বাক্ষরিত পত্রে তাদের সাময়িক বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত প্রার্থীরা হলেন ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকার স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান, সদর উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি ও ঘোনা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী মো. মোশাররফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও শিবপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ, সদর উপজেলার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও কুশখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম মোস্তফা বাবু।

কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুশখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুদ্দীন ইসলাম পলাশ, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও কুশখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম শ্যামল, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আগরদাড়ী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মজনুর রহমান মালি এবং কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, নৌকার ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) হওয়ায় বিভিন্ন ইউনিয়নের ৯ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন্দ্রীয়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ভিন্নবার্তা/এমএসআই

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ