1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঋণখেলাপি মামলায় বাগদাদ গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ৫:৪৯ pm

ঋণখেলাপির মামলায় বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সিটি ব্যাংকের খাতুনগঞ্জ শাখার দায়ের করা একটি মামলায় বাগদাদ গ্রুপের চেয়ারম্যান আলমগীরের বিরুদ্ধে সম্প্রতি পরোয়ানা জারি করেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। এরপর বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, আদালতের পরোয়ানামূলে বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ