1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রধানমন্ত্রীর সঙ্গে বিল গেটসের সাক্ষাৎ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ ১০:৫০ am

করেছেন বিশ্বসেরা প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সোমবার (১ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৬) কেন্দ্রের মিটিং রুমে এ সাক্ষাৎ হয়।

তাদের সাক্ষাতের ছবি প্রকাশ করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। ছবিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায়। তবে প্রধানমন্ত্রী ও বিল গেটসের কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার ওপর গুরুত্ব দিচ্ছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের সেরা ধনী ব্যক্তি বিল গেটস।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৬ সম্মেলনের ভাষণে বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বিপর্যয় থেকে বিশ্বকে বাঁচাতে প্যারিস চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই। জলবায়ু অভিবাসীদের লোকসান-ক্ষয়ক্ষতির সমাধান অবশ্যই করতে হবে। এক্ষেত্রে কমনওয়েলথ ও ক্লাইমেট ভালনারেবল ফোরামকে (সিভিএফ) একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অ্যাকশন অ্যান্ড সলিডারিটি- ক্রিটিক্যাল ডিকেড’ শীর্ষক সভায় প্রধানমন্ত্রী জানান, অর্থ ও শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার অভাবে বৈশ্বিক জলবায়ু কার্যক্রম কার্যকর হচ্ছে না। এসময় তিনি উল্লেখ করেন ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি উন্নত দেশগুলোর সমর্থন ও সহায়তা প্রয়োজন।

রোববার (৩১ অক্টোবর) স্কটল্যান্ডের গ্লাসগোয় শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৬)। এ সম্মেলন চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ