1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চট্টগ্রাম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার দাবি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ ১০:৪৭ am

চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

সোমবার (১ নভেম্বর) ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীল এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের নিন্দা এবং প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মাহাদি জে আকিবের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দৃশ্যটা ভয়াবহ। শুধুমাত্র স্থানীয় আওয়ামী লীগ নেতার অনুসারীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন শিক্ষার্থীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। একজন শিক্ষার্থীর জীবন, তার পরিবারের আশা ভরসা এখন সংকটাপন্ন। শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ নয়, সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ দখলদারিত্ব কায়েম করেছে।

বিবৃতিতে বলা হয়, ছাত্রলীগের হামলায় আবু বকর, হাফিজ, আবরারের মতো মেধাবী শিক্ষার্থীদের প্রাণ দিতে হয়েছে। ছাত্রলীগ বর্তমানে সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের উচিত ছাত্রলীগকে বর্জন করে শিক্ষাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করা। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী আকিবের ওপর হামলাকারীদের গ্রেফতার এবং বিচার দাবি করছি। হামলায় ইন্ধনদাতাদের খুঁজে বের করে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় এ দেশের ছাত্র সমাজ বিচারের ভার নিজেদের হাতে তুলে নেবে।

প্রসঙ্গত, গত শনিবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এতে ছাত্রলীগ কর্মী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি জে আকিব গুরুতর আহত হন। তিনি বর্তমানে আইসিইউতে রয়েছেন।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ