1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নীরবতা ভাঙলেন শাহরুখের ছেলে আরিয়ান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১ ৯:৫৪ pm

চার সপ্তাহ কারাগারে থাকার পর শনিবার (৩০ অক্টোবর) মুক্তি পেয়েছেন বলিউড কিং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। মাদক মামলায় কারাভোগের পর মুক্তি পেয়ে সোজা বাড়িতে গেছেন তিনি। মিডিয়ার সঙ্গে কিংবা সোশ্যাল মিডিয়ায় কোনো ধরণের প্রতিক্রিয়া জানাননি।

এবার নীরবতা ভাঙলেন আরিয়ান। একটি প্রতিক্রিয়া জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টের প্রোফাইল ছবিটি ডিলিট করে দিয়েছেন তিনি। এখন সেখানে ফাঁকা, শূন্যতা। এই ডিলিটের মাধ্যমে আরিয়ান যেন নিজেকে আরও আড়াল করে নিলেন।

আগে থেকেই আরিয়ান খান সোশ্যাল মিডিয়া বান্ধব নন। ২০১৩ সালে তিনি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুললেও এ পর্যন্ত মাত্র ২৪টি পোস্ট দিয়েছেন। ১৯ লাখের বেশি অনুসারী রয়েছে তার। তিনি ফলো করেন কেবল ৪৩৭ জনকে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর রাতে মুম্বাই উপকূলে একটি গোয়াগামী প্রমোদতরী থেকে আরিয়ানসহ কয়েকজনকে আটক করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। জিজ্ঞাসাবাদ শেষে ৩ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়।

এরপর দুই দফায় তার জামিন আবেদন নাকচ করে দিয়েছিলেন আদালত। বেশ কয়েকবার পেছানো হয় জামিন আবেদনের শুনানি। সবশেষে গত ২৮ অক্টোবর তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। তবে জামিন পেলেও বেশ কিছু শর্ত মেনে চলতে হবে আরিয়ানকে।

 

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ