1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মোবাইল কোর্টে ১৫ লাখ টাকা জরিমানা কেন অবৈধ নয়: হাইকোর্ট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১ ৪:০২ pm

ব্যবসায়ী কবির আহমেদকে মোবাইল কোর্ট কর্তৃক ১৫ লাখ টাকা জরিমানা করা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে জব্দকৃত ১ কোটি টাকার মালপত্রের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে সোমবার (১ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আইনবহির্ভূতভাবে মোবাইল কোর্টের ১৫ লাখ টাকা জরিমানা ও ১ কোটি টাকার মালপত্র নিয়ে যাওয়াকে চ্যালেন্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন ব্যবসায়ী কবির আহমেদ।

রিটের শুনানি শেষে হাইকোর্ট আইনবহির্ভূতভাবে ১৫ লাখ টাকা জরিমানা ও মালপত্রসমূহ (তামা ও পিতল) নিয়ে যাওয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন পর্যাপ্ত ক্ষতিপূরণসহ ১৫ লাখ টাকা জরিমানা ও মালপত্র ফেরত দিতে নির্দেশনা দেয়া হবে না মর্মে রুল ইস্যু করেন।

এছাড়া আদেশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে ৫, ৬, ৭ ও ৮ নং বিবাদীদের নিয়ে যাওয়া মালপত্রের বিষয়ে হাইকোর্টে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালেয়র সচিব, আইন সচিব, পুলিশের আইজিপি, রাবের ডিজি, ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও কদমতলী থানার ওসিকে বিবাদী করা হয়েছে। ৭ দিনের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ