1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টি-টোয়েন্টি নয়, টেস্ট দিয়ে ফিরবেন তামিম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১ ১:৫২ pm

অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। খেলছেন না চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপও। বাম হাতের বুড়ো আঙুলে ইনজুরি নিয়ে ফিরেছেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ থেকে।

সম্প্রতি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলাপকালে তামিম জানান কবে ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ঘরের মাঠে আসন্ন পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে তামিম ইকবালকে।

রবিবার (৩১ অক্টোবর) তামিম বিসিবি মেডিকেল টিমের সঙ্গে তার বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন এবং সেখানে তার অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা জানান, আগামী ৭ নভেম্বর থেকে স্পিন বলে ব্যাটিং অনুশীলন শুরু করতে পারবেন তিনি। এরপর অবস্থা বুঝে পরবর্তীতে পূর্ণাঙ্গ ব্যাটিং সেশনে যেতে পারবেন তামিম।
তামিম ইকবাল বলেন, ‘আমি ডাক্তারের সঙ্গে দেখা করেছি এবং তারা আমাকে ৭ নভেম্বর থেকে স্পিন বলে ব্যাটিং শুরু করার পরামর্শ দিয়েছে এবং এখন আমি তাদের জানিয়েছি আমি জাতীয় লিগে পঞ্চম রাউন্ডে খেলতে চাই।’ ‘আঙুলের চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠিনি কিন্তু আমি তিন সপ্তাহের পুনর্বাসন সম্পন্ন করেছি এবং আবার ব্যাটিং শুরু করতে আরও এক সপ্তাহ বাকি আছে। আশা করি এর মধ্যে সব ঠিক হয়ে যাবে।’

নভেম্বরের ১৪ তারিখ থেকে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে শর্টার ফরম্যাটের এই সিরিজে খেলবেন না তামিম তার কারণ হিসেবে তামিম জানান, সে সময়টায় নিজেকে প্রস্তুত করার জন্য জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে মাঠে নামবেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নভেম্বরে পাকিস্তানের বাংলাদেশ সফরের কথা, তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্টের জন্য যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হবে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ