1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
খবর ভয়েস অব আমেরিকার

ছয়শ’ দিন পর আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল অস্ট্রেলিয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১ ১:৪৫ pm

অবশেষে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল অস্ট্রেলিয়া। করোনাভাইরাস মহামারীর কারণে জারি করা এই নিষেধাজ্ঞা দীর্ঘ ছয়শ’ দিন পর তুলে নিল দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় সময় সোমবার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

করোনা প্রতিরোধে ২০২০ সালের মার্চ থেকে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে অস্ট্রেলিয়া। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এক ফেসবুক পোস্টে বলেন, এটি একটি বড় দিন অস্ট্রেলিয়ার জন্য।
তিনি গত মাসেই ইঙ্গিত দিয়েছিলেন, নভেম্বরের দিকে পরিবর্তন আসতে পারে সীমান্ত খোলার ব্যাপারে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হওয়ায় নিজেদের অনুভূতি প্রকাশ করছেন দেশটির প্রবাসী নাগরিকরা। তবে দেশে ফেরার পর তাদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

দেশটির এয়ারলাইনস কর্তৃপক্ষ কানতাস ১৮ মাস পর কার্যক্রম চালু করেছে। প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান এলান জয়েস বলেন, এটি খুবই চমৎকার যে, দীর্ঘদিন পর পরিবারের ভালোবাসার মানুষগুলোর সঙ্গে দেখা করতে পারছেন অস্ট্রেলিয়ানরা। সূত্র: ভয়েস অব আমেরিকা, এনডিটিভি
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ