1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাংবাদিক মাসউদুর রহমানের মামলা প্রত্যাহারে আল্টিমেটাম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ ৭:১৫ pm

পরিকল্পনা প্রতিমন্ত্রীর ছেলেকে নিয়ে করা মামলার সংবাদ প্রকাশের জের ধরে চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমানের বিরুদ্ধে করা মানহানি মামলা সাত দিনের মধ্যে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।

রোববার (৩১ অক্টোবর) সুপ্রিম কোর্টের মূল ফটকে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মামববন্ধনে বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালীন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, সহ সভাপতি ওসমান গণি বাবুল, সাবেক সহ সভাপতি আজমল হক হেলাল, জার্মান নিউজ এজেন্সির (ডিপিএ) বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম মিঠু, এলআরএফ এর সাবেক সভাপতি এম বদি-উজ-জামান, সদস্য শংকর মৈত্র, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, ডিআরইউ’র সাবেক যুগ্ম সম্পাদক তোফাজ্জেল হোসেন, মঈন উদ্দিন খান, এলআরএফ এর সাবেক সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার, সহ-সভাপতি আজিজুল ইসলাম পান্নু, সাবেক সাধারণ সম্পাদক এ কে এম রফিকুল হাসান (হাসান জাবেদ), যুগ্ম সম্পাদক মো. সাইদুল ইসলাম, ডিআরইউ’র সাবেক কার্য নির্বাহী সদস্য সাইফুল ইসলাম ও সাংবাদিক মাহমুদুল হাসান প্রমুখ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাশহুদুল হক ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালীন নোমানী তার বক্তব্যে বলেন, আমরা সাত দিনের মধ্যে এই মামলা প্রত্যাহারে প্রতিমন্ত্রীর ছেলেকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

এলআরএফ সভাপতি মাশহুদুল হক বলেন, গত এক যুগ ধরে দেশের উন্নয়নের পরিকল্পনায় পরিকল্পনা প্রতিমন্ত্রীর অনেক সুনাম রয়েছে। কিন্তু সাংবাদিকের বিরুদ্ধে তার ছেলের করা এই মানহানির মামলা প্রতিমন্ত্রীর সুনাম ক্ষুণ্ন করেছে। আমরা সাত দিনের মধ্যে এই মামলা প্রত্যাহারে প্রতিমন্ত্রীকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে গেলে প্রতিমন্ত্রীর সুনাম আরও ক্ষুণ্ন হবে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী, তার স্ত্রী ও ছেলে মুশফেককে বিবাদী করে হাইকোর্টে রিভিশন মামলা করেন মুসফেক আলমের সাবেক স্ত্রী তাসনোভা ইকবাল। মামলায় মাকে দেখতে না দিয়ে ৫ বছরের শিশুকে ১৭ মাস ধরে আটকে রাখার অভিযোগ আনা হয়।
হাইকোর্টে করা এই রিভিশন মামলা নিয়ে গত শুক্রবার চ্যানেল ২৪ এর সাংবাদিক মাসউদুর রহমান প্রতিবেদন করেন। এতে ক্ষুব্ধ হয়ে চ্যানেল ২৪, চ্যানেলটির বার্তা সম্পাদক ও প্রতিবেদক মাসউদুর রহমানসহ পাঁচজনের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন মুশফেক আলম সৈকত।

এরপর মামলাটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ