1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ ৩:১১ pm

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

এদিন করোনা আক্রান্তে কেউ মারা যায়নি। মৃতদের মধ্যে ময়মনসিংহের দুইজন, ও নেত্রকোনার একজন। মৃতদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী।

এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১০৭ জনের মৃত্যু হলো। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জনের মৃত্যু হয়েছিল।

করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার নূর হোসেন (৮০), ফুলপুর উপজেলার শাহিদা (৪৫) ও নেত্রকোনা বারহাট্টা উপজেলার জাহেরা খাতুন (১০০)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১২ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫৮ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ১ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৫৪টি নমুনা পরীক্ষায় একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৮৫ শতাংশ।

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৭৯ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৫২১ জন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ