1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কারওয়ানবাজারে ২২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ ১২:৫০ pm

রাজধানীর কারওয়ানবাজার এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার বিকালে তাদের গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেফতাররা হলেন- মো. সাদ্দাম হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. সজীব ও আবু ইউসুফ কাজল।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী কারওয়ানবাজারের বিটিএমসি অফিসের সামনে গাঁজা নিয়ে অবস্থান করছে বলে তথ্য পাই। পরে সেখানে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি করে গাড়ির ভেতর থেকে ২২ কেজি গাঁজা জব্দ করা হয়।

হাসান মুহাম্মদ আরও বলেন, গ্রেফতাররা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে করে ঢাকা শহর ও আশপাশ এলাকায় বিক্রি করতো।

তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ